1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

নতুন সমস্যায় নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ২২১ Time View

প্রথমে নেইমারের বাবা। তার পরে নেইমার। এ বার নেইমারের মায়ের বিরুদ্ধেও আইনি 14পদক্ষেপ করা হল। স্যান্টোস থেকে বার্সেলোনায় সই করার পরে বিতর্ক নেইমারের পিছু ছাড়েনি। খাতায়-কলমে যত টাকা বলা ছিল তার থেকে নাকি অনেক বেশি খরচ করেছে বার্সা। যার জেরে সান্দ্রো রোসলকে প্রেসি়ডেন্ট পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। এ বার সেই বিতর্কেই জড়িয়ে গেল নেইমারের মা নাদিন স্যান্টোসের নামও। স্পেনের আদালত নাদিনকে কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। যাদের বিবৃতিতে বলা হয়, ‘প্রমাণ আছে যে নেইমারের মায়ের যথেষ্ট ভূমিকা আছে এই ঘটনায়। ‘এন অ্যান্ড এন’ কম্পানির ৫০ শতাংশ মালিকানাও আছে তার।’ দুই স্প্যানিশ আইনজীবী এই ঘটনাটা ফাঁস করেন। যে কারণে এখন নাদিনকেও দায়ী করা হচ্ছে। এত ঝামেলার মধ্যেও আবার নেইমার পাশে পেলেন তার দেশজ মহাতারকা রোনাল্ডিনহোকে। যিনি বললেন, ‘নেইমার দুর্দান্ত ফুটবলার। ও আরও ইতিহাস গড়বে। ওর আগে ব্রাজিলীয়রা যা যা করেছে ও সেটাই করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ