1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ঢাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষে গুলি, আটক ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ১৬০ Time View

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কোনাবাড়ী এলাকায় আজ বুধবার সকালে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সকাল আটটার দিকে লাঠিসোঁটা ও ব্যানার নিয়ে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ছুড়লে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামায়াতের ছোড়া ইট-পাটকেলের জবাবে পুলিশ বাধ্য হয়ে শটগান থেকে আটটি গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ