1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট করার পরদিন স্পেন দলে এস্পি দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চার চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার শেষে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলকর্মীরা দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন। দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করা হয়। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ