1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

যুক্তরাষ্ট্র নতুন সতর্কবার্তা দেয়নি : বার্নিকাট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ১৯২ Time View

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি- আগের বার্তাটাই শুধু নবায়ন করেছে বলে 2জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। আজ রবিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ এলায়েন্স ফর উইম্যান লিডারশিপ এর আয়োজন করে। এর আগে শনিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বার্তা হালনাগাদ করা হয়। এই বার্তায় বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বার্নিকাট বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী যে সহযোগিতা করছে তা সত্যিই সন্তোষজনক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে দেয়া সাম্প্রতিক বক্তৃতায় বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সরকার এই ধরনের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে ৩০ লাখ পরিবারে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতা পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইম্যান লিডারশিপ এর মাধ্যমে ৫০ জন নারীকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ