1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

শঙ্কায় নই, সতর্ক আছি: পূজা উদযাপন পরিষদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ১৯১ Time View

হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে দেবী 5বোধনের মধ্যে দিয়ে। পূজা উপলক্ষে বাংলাদেশে তৈরি হয়েছে প্রায় ত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ।

তবে এ বছর দুজন বিদেশী নাগরিকের হত্যাকাণ্ড, ব্লগার এবং ধর্মীয় ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা ও হত্যার কারণে পূজা উদযাপনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানাচ্ছে পূজা উদযাপন পরিষদ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, “আমরা শঙ্কায় আছি বলতে চাই না, আমরা অধিকতর সংযত এবং সতর্ক থাকবো।”

তিনি বলেন, আয়োজকেরাও এবার স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়িয়েছেন এবং স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্রও দেয়া হয়েছে।

পূজা চলাকালীন সময়ে নিরাপত্তার খাতিরে এমপিদেরও নিজ নিজ এলাকায় থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মি. দেবনাথ।

তবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে এবারও বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের তথ্য তাদের কাছে রয়েছে। তাদের দাবি গতকাল পর্যন্ত পনেরোটির মতো মণ্ডপে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে।

পাঁচদিনের দুর্গাপূজা আনন্দের সাথেই শেষ করার বিষয়ে তারা আশাবাদী।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ