1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

শারদীয় দুর্গোৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ১৮৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা 11শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দুধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ