1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড : দগ্ধ ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ১৮২ Time View

রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় আগুন লেগে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ 2রবিবার ভোর ৪টার দিকে সিদ্দিকবাজারের মতি সরদার রোডে ম্যাক্সিমাস সুজ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন- আলাউদ্দিন (১৯), রবিন হোসেন (২০) এবং সুজন মিয়া (২০)। কারখানার মালিকের ভাই মাসুদ মিয়া জানান, রাতে কাজ চলছিল। ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই ৩ জন দগ্ধ হন। দগ্ধ শ্রমিক সুজন মিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ তলা ভবনের ৩য় তলায় ম্যাক্সিমাস নামে একটি জুতার কারখানায় কাজ করছিলেন তারা। ভোর ৪টার দিকে কাজ শেষ করে মেশিন বন্ধ করার সময় একটা শব্দ শুনতে পান। পর পরই ঘরে আগুন লেগে যায়। এ সময় তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, রাতে অগ্নিদগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, রবীন হোসেনের ১৭ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া সুজন মিয়ার বেশি সমস্যা না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ