1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান

‘ন্যায়বিচার’-এ কুমার বিশ্বজিৎ ও দিনাত জাহান মুন্নী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ২৫৩ Time View

ঋদ্ধি টকিজের ব্যানারে নতুন ছবি ‘ন্যায়বিচার’-এ একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী 18কুমার বিশ্বজিৎ ও দিনাত জাহান মুন্নী। এ ছবিটির মহরত হয়ে গেলো এই দ্বৈত গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে। ‘যদি একটু ভালবাসো আমায়, আমি বাঁধবো অধিক বেশি’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন শহিদুল্লাহ ফরায়েজী। গানটির সুর-সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এ গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের জন্য গান লিখলেন শহিদুল্লাহ ফরায়েজী। রোমান্টিক এ গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান এটি। আমার গাইতে অনেক ভাল লেগেছে। আশা করছি, শ্রোতাদেরও ভাল লাগবে। দিনাত জাহান মুন্নী বলেন, গানটি অনেক রোমান্টিক। আমার মনে ধরেছে বেশ। আমার মনে হয় গানটি সবারই ভালো লাগবে। শওকত আলী ইমন বলেন, এ ছবির মহরতের সবচেয়ে মূল্যবান ঘটনা হলো আমার অন্যতম প্রিয় গীতিকবি ফরায়েজী ভাইয়ের চলচ্চিত্রের গানে যাত্রা শুরু হলো এর মাধ্যমে। আমার খুবই ভাল লাগছে। আমি সম্মানিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ