1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

আইএসের বিরুদ্ধে যুদ্ধ জোরদারে ওবামা ও এরদোগানের প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১৭৯ Time View

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ 6এরদোগান ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ জোরদারের এবং সিরিয়ার মধ্যপন্থী বিরোধী দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আঙ্কারায় শনিবারের বোমা হামলাতে ৯৯ জন নিহত হওয়ার ঘটনায় টেলিফোনে কথা বলার সময় তারা সিরিয়ায় আইএস দমনে গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। জি২০ শীর্ষ সম্মেলনের জন্য ওবামার তুরস্ক সফরের কয়েক সপ্তাহ আগে তারা টেলিফোনে আলোচনা করলেন।
এ সময় উভয় দেশ ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তবে তুরস্কের বিমান বাহিনীকে বেশীর ভাগ ক্ষেত্রেই কুর্দি মিলিশিয়া গ্রুপ পিকেকে’র অবস্থান লক্ষ্যকরে হামলা চালাতে দেখা যায়।
হোয়াইট হাউস জানায়, টেলিফোনে কথা বলার সময় ওবামা ও এরদোগান তুরস্কে পিকেকে’র হামলা বন্ধের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ ২ নেতা আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারে তাদের উদেশ্যের কথা আবারো পুনর্ব্যক্ত করেন। তারা সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনসহ আলোচনার মাধ্যমে এ দেশের সংঘাত নিরসনের পরিবেশ সৃষ্টি করতে মধ্যপন্থী বিরোধী দলকে শক্তিশালী করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ