1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

লেবানন ও জর্ডানকে বিশেষ সহায়তা দেবে বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১৭৭ Time View

শরণার্থী সমস্যা মোকাবেলায় সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সহায়তা দেবার 10পরিকল্পনা করছে বিশ্ব ব্যাংক।
গৃহযুদ্ধের ফলে সিরিয়া থেকে যেসব প্রতিবেশী দেশে সবচে বেশি সংখ্যক মানুষ পালিয়ে গেছে, এমন দেশগুলোকেই মূলত এই সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।
এর মধ্যে লেবানন, জর্ডান ও অন্যান্য গালফ দেশগুলোকে ন্যুনতম সুদে ঋণ দিয়ে শরণার্থীদের সহায়তার ব্যবস্থা করাই এই পরিকল্পনার উদ্দেশ্য বলে জানাচ্ছে বিশ্বব্যাংক।
গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ পালিয়ে গেছে পার্শ্ববর্তী লেবানন, তুরস্ক এবং জর্ডানে।
এই মূহুর্তে লেবাননের মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ এবং জর্ডানের কুড়ি শতাংশ মানুষ সিরিয় উদ্বাস্তু।
ফলে এসব দেশের অর্থনীতিতে তা মারাত্মক চাপ সৃষ্টি করছে।
আর এই সংকট মোকাবেলায় সাহায্য করতে চায় বিশ্বব্যাংক।
বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী মূলত লেবানন ও জর্ডানকে ন্যুনতম সুদে ঋণ দেয়া হবে।
কিন্তু এই পরিকল্পনার সমস্যা হচ্ছে, দুটি দেশই মধ্যম আয়ের দেশ।
ফলে বিশ্ব ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের স্বল্প সুদে ঋণ দেয়া যাবে না।
কেবলমাত্র অনুন্নত দেশসমূহকেই নুন্যতম সুদে ঋণ দিতে পারে বিশ্বব্যাংক।
সেকারণে, সঙ্গত কারণেই এই দেশ দুটিও এ প্রস্তাবে ততটা আগ্রহী নয়।
নতুন প্রস্তাবে বিশ্বব্যাংক বলছে, তাদের দেয়া ঋণের সুদের বড় অংশটি যদি জি-সেভেন-ভুক্ত দেশসমূহ, কিংবা ধনী গালফ রাষ্ট্রগুলো পরিশোধের দায়িত্ব নেয়, তাহলে এই সমস্যা মিটে যায়।
সেক্ষেত্রে সহায়তা নিয়ে ঐ আরবদেশগুলো নিজেদের দেশে থাকা বিপুল শরণার্থীদের সাহায্য করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ