1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

আসাদকে রক্ষায় সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১৭৯ Time View

প্রেসিডেন্ট বাশার-আল আসাদকে রক্ষার স্বার্থে ইরান তাদের প্রধান মিত্র রাষ্ট্র হিসেবে দামেস্ক অনুরোধ করলে সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুদ্ধ-বিধ্বস্ত দেশটি সফরে গিয়ে বৃহস্পতিবার এ কথা বলেছেন। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তাdgsdgdsg ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেএদিন বরুজারদি বলেন, সিরিয়া যদি (ইরানের বাহিনীর জন্য) অনুরোধ জানায় আমরা তা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে কঠোর। তিনি আরও জানান, আমরা সিরিয়া ও ইরাকে অস্ত্র, সাহায্য ও উপদেষ্টা পাঠিয়েছি।
ইরান প্রেসিডেন্ট বাশার-আল আসাদের প্রধান মিত্র। ২০১১ সালের মার্চ মাস থেকে আসাদ বিরোধী যুদ্ধে ইরান তাকে সহায়তা করে আসছে। সিরিয়ার সামরিক সূত্রের তথ্য অনুসারে সম্প্রতি সিরিয়ার লাতাকিয়া প্রদেশের উপকূলীয় সামরিক বিমানবন্দরে বেশ কিছুসংখ্যক ইরানি সৈন্য এসে পৌঁছেছে। তারা আসাদের সৈন্যদের সহায়তায় ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ও তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে যোগ দেবে।
আসাদের আরেক মিত্র রাশিয়া ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলার মাধ্যমে সিরিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। বরুজারদি বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলার দিকে ইঙ্গিত করে বলেন, সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান ও শান্তি প্রতিষ্ঠা করতে সেখানে সামরিক অভিযান চলছে। বরুজারদি বৃহস্পতিবার সকালে আসাদের সঙ্গে সাক্ষাৎ করে আসাদ সরকারের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা ব্যক্ত করেন। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের সমালোচনা করে তিনি বলেন, বিলিয়ন ডলার খরচ হলেও গত বছর থেকে সিরিয়ায় তাদের চালিয়ে যাওয়া বিমান হামলা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ