1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

সিরিয়াতে ‘অনিচ্ছাকৃত দুর্ঘটনা’ ঠেকাতে আলাপে বসবে রাশিয়া যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ১৫২ Time View

সিরিয়াতে ইসলামিক ষ্টেটের অবস্থানের উপর হামলার সময় যুদ্ধবিমান চলাচলের নিরাপত্তা 5নিয়ে আলাপে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। হামলার সময় দু দেশের যুদ্ধবিমান একে অপরের খুব কাছাকাছি চলে আসার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযানের সময় যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানের মধ্যে অনিচ্ছাকৃত কোন দুর্ঘটনা না ঘটে সেনিয়ে আলাপ হবে।
মার্কিন কর্মকর্তার বলছেন, শনিবার সিরিয়াতে মার্কিন ও রাশিয়া দু দেশেরই যুদ্ধবিমান যখন হামলায় অংশ নিচ্ছিল তখন কিছুক্ষণের জন্য তারা একে অপরের বেশ কাছে চলে আসে এবং এটাই প্রথমবার নয়।
বিমানের পাইলটরা এসময় পেশাদারিত্বের পরিচয় দিলেও এতে অনিচ্ছাকৃতভাবে দু দেশের বিমান একে অপরকে হামলা করে বসা বা কোন বিমান দুর্ঘটনার ভয় তৈরি হয়েছে। আর সেই ভয় দুর করতেই এখন আরও এক দফা আলাপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার বলেছেন, আগের আলাপ বেশ ফলপ্রসূ হয়েছে এবং কিভাবে আরও পেশাদারিত্বের সাথে দু পক্ষই বিমান হামলা চালাতে পারে সেনিয়ে শীঘ্রই একটি সিদ্ধান্ত আসবে। তবে সিরিয়াতে রাশিয়ার সামরিক অভিযানের কৌশলের সাথে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক থাকবে না সেটি তিনি নিশ্চিত করেছেন। কারণ তার মতে এই কৌশল দূরদর্শী নয় এবং তা ভুল পথে এগুচ্ছে।
সিরিয়াতে সামরিক অভিযানে কিভাবে সমন্বয় আনা যায় সেনিয়ে এর আগেও দু দফা আলাপে বসেছে দুদেশ। রাশিয়া সিরিয়াতে বিমান হামলা শুরুর পর থেকেই তার সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ