1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

সংসদে মঙ্গলবার বক্তৃতা দিতে পারেন খালেদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৪৫ Time View

বিরোধী দলের নেতা খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতা দিতে পারেন।

সোমবার রাতে সংসদ অধিবেশন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়া আজ (সোমবার) না এলেও আগামীকাল (মঙ্গলবার) সংসদে আসতে পারেন। এলে হয়তো কথাও বলবেন তিনি।’

এদিকে সোমবার সংসদে যাননি বিরোধী দলের নেতা। আগের দিন রোববার বছর পার করে তার নেতৃত্বে সংসদে ফেরে বিরোধী দল। বিএনপি, চার দলীয় জোট শরিক ও সমমনা দলের এমপিদের নিয়ে শেষ বিকেলে সংসদে ফিরলেও মাগরিবের নামাজ বিরতিতে বেরিয়ে যান বিএনপি প্রধান। তবে তার দলের এমপিরা শেষ পর্যন্ত অধিবেশনে থেকে যান।

আজ সোমবারও টানা দ্বিতীয় দিনের মতো সংসদে যায় বিরোধী দল। আগামীকাল মঙ্গলবারও তারা সংসদে যাবেন বলে নিশ্চিত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ