1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মিনায় নিহত ৬৭ বাংলাদেশি শনাক্ত, এখনো নিখোঁজ ১০৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ১৮৮ Time View

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। adwadas

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৬৭ জনকে শনাক্ত করতে পেরেছি। এখনো ১০৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।”

শনাক্ত হওয়া লাশ দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “নিহতদের আত্মীয়-স্বজনদের অধিকাংশই সৌদি আরবে দাফনের ইচ্ছার কথা বলছেন।”

সৌদি আরবে হজ মিশনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানিয়েছিলেন, মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৬৩ বাংলাদেশীকে সনাক্ত করা গেছে। নিহতরা সবাই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এর আগে সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা জানান, ২৪ সেপ্টেম্বরের ঘটনায় ১৩১ বাংলাদেশী হজ যাত্রী নিখোঁজ হয়েছেন।

হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জন হাজি নিহত হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে, বিভিন্ন দেশের সরকারি ঘোষণার আলোকে মিনায় নিহত হজযাত্রীদের সংখ্যা এ পর্যন্ত ১৩১১ ও নিখোঁজের সংখ্যা ১৬২৩ জন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ