1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ কারাগার ১৫ নভেম্বরের পর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ২১১ Time View

ঢাকার কেরানীগঞ্জে নির্মিত নতুন কারাগার ১৫ নভেম্বরের পর উদ্বোধন করা হবে বলে asd86asyudজানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কারাগারের উদ্বোধন করবেন।

রাজধানীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক।

ইফতেখার উদ্দিন বলেন, ১৫ নভেম্বরের পর যেকোনো দিন কারাগারটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময়-সুযোগ অনুযায়ী কারাগারের উদ্বোধনের দিন নির্ধারণ করবেন। তবে এ বছরের মধ্যেই উদ্বোধন করা হবে।

কারা মহাপরিদর্শক বলেন, এই নতুন কারাগারে অনেক উন্নত ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে কয়েদি ধারণক্ষমতাও অনেক বেশি। কারা কর্তৃপক্ষ নিরাপত্তার যেসব পদক্ষেপ নিয়েছে তার অনেকগুলো নতুন কারাগার থেকে চালু হবে বলে জানান তিনি।

দেশের কারাগারগুলোর বর্তমান অবস্থা বলতে গিয়ে মহাপরিদর্শক জানান, দেশের ৬৮টি কারাগারে বর্তমানে বন্দি রয়েছে ৭১ হাজারের বেশি, যা কারাগারের ধারণক্ষমতার দ্বিগুণ। কারাগারে বন্দীদের মধ্যে ৭০ শতাংশ বিচারাধীন।

ইফতেখার উদ্দিন জানান, কারাগারে বিদেশী নাগরিক বন্দী রয়েছে ৫১৪ জন । এর মধ্যে ৭৩ জন শিগগিরই মুক্তি পাবে, যাদের মধ্যে ৫৫ জন ভারতীয় নাগরিক, ১৪ জন মিয়ানমারের নাগরিক, দুজন পাকিস্তান ও দুজন নেপালের নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ