1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অশালীন বক্তব্য নিয়ে স্পিকারের ক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৭৪ Time View

সংসদে এমপিদের অশালীন বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট।

সোমবার সংসদে সরকার ও বিরোধীদলীয় মহিলা এমপিদের বক্তব্য শেষে তিনি এ ক্ষোভ জানান।

তিনি বলেন, ‘সংসদে এ ধরনের ভাষায় বক্তব্য রাখা যায় না। অনেকে আবার বলছেন এসব কথাবার্তা নিষিদ্ধপল্লীতে ব্যবহার করা হয়ে থাকে। স্পিকার হিসেবে আমি তো বলতে পারি না- বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত। এখন দেখছি আসলেই তদন্ত করা উচিত। সেটা করতে হলে আপনাদের (এমপিদের) দিয়েই তো করতে হবে।’

স্পিকার বলেন, ‘গত রোববার সংসদে যেসব ভাষায় বক্তব্য রাখা হয়েছে তা সবার জন্য লজ্জাকর।’

এর আগে বিরোধীদলীয় দুই এমপি রাশেদা বেগম হীরা ও সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার বেশ কয়েকটি অশালীন বক্তব্য এক্সপাঞ্জ করেন স্পিকার।

গত দু’দিনের এই ঘটনা সম্পর্কে স্পিকার আবদুল হামিদ বলেছেন, এ নিয়ে পত্রপত্রিকায় যা লেখা হয়েছে তা শুধু আমার জন্যই নয়, সরকার-বিরোধী দল-সংসদ সবার জন্যই লজ্জার।’

তিনি বলেন ‘এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সদস্যরা গঠনমূলক সুন্দর ভাষায় কথা বললে সংসদের পরিবেশ ভালো থাকে, দেশবাসীও প্রশংসা করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ