1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিএনপিকে আইএসআই’র অর্থ পাকিস্তানের কাছে আদালতের ট্রান্সক্রিপ্ট চাওয়া হবে : দীপু মনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৬১ Time View

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপিকে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই’র টাকা দেওয়ার বিষয়ে গোয়েন্দা সংস্থাটির সাবেক প্রধানের সুপ্রিম কোর্টে দেওয়া সাক্ষ্যের ট্রান্সক্রিপ্ট (প্রতিলিপি) চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘পাকিস্তানের আদালতে দেওয়া সাক্ষ্যে দুররানি যা বলেছেন তা আমরা প্রথম দুবাইয়ের খালিজ টাইমস-এর প্রতিবেদন থেকে জানতে পারি।’

তিনি বলেন, ‘দুররানির যে বক্তব্য তা তো কোনো পত্রিকার প্রতিবেদকের বক্তব্য বা কলামের তথ্য নয়, এটি আদালতে শপথ করে দেওয়া সাক্ষ্যেরই অংশ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাক্ষ্য’র লিখিত রূপ পাওয়া যাবে বলে আমরা আশা করছি।’

তিনি বলেন, ‘এটি পরিষ্কার হওয়া প্রয়োজন সত্যতা আসলে কী।’

প্রসঙ্গত, ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপিকে আইএসআই ৫ কোটি রুপি দিয়েছিল বলে সাবেক আইএসআই প্রধান পাকিস্তান সুপ্রিম কোর্টে দেওয়া সাক্ষ্যে বলেছেন। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তোলপাড় চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ