1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অ্যানথ্রাক্সের হটস্পট রংপুর, ১ মাসে আক্রান্ত ৫৩ জন বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টই ঢাকায়!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

ঈদের আনন্দেই বুঁদ হয়েছিল গোটা বাংলাদেশ। পরিবারের সঙ্গে প্রাণের জোয়ারে ভাসছে দেশবাসী। বাঙালির ঈদ আমেজ ভাটির টান লেগেছে ঈদের পরদিন। দেশটাই যেন অজানা আশঙ্কায় নড়ে উঠল।rgwsg

সফরসূচি অনুযায়ী বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল, নিরাপত্তা ঝুঁকির কারণে পিছিয়ে গেছে স্টিভেন স্মিথ বাহিনীর বাংলাদেশ সফর- এটুকুই খবর। যেন বাতাসের বেগে ছড়িয়ে পড়লো দেশের পথে প্রান্তরে। এক ঝটকায় কাঁপিয়ে দিল গোটা বাংলাদেশ।

বিষয়টা ক্রিকেট, তাই সর্বস্তরের মানুষের মাঝেই যার ছায়া পড়ল। ক্রিকেট এদেশের গণমানুষের আবেগের, গৌরবের জায়গা। অস্ট্রেলিয়ার আসা, না আসার চেয়ে বড় আঘাত হয়ে উঠলো নিরাপত্তা ঝুঁকির বিষয়। অথচ গত কয়েক দিন ধরে দেশের সর্বত্র মানুষজন মেতে আছে মনের আনন্দে। শান্তিপূর্ণ এই ভূ-খন্ডেই নাকি অতিথিদের জন্য নিরাপত্তার হুমকি রয়েছে! সাধারণের অনুভূতির নাড়িয়ে দিতে এ তথ্য যথেষ্ট। যেখানে অতিথি আপ্যায়নে বিশ্বব্যাপী সুনাম রয়েছে বাংলাদেশের।

বিসিবির কর্মকর্তাদের আশা, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। সিরিজটাও খেলবে। স্টিভেন স্মিথদের ঢাকায় আসার দিনক্ষণ পরিবর্তন হলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ যথাসময়েই হবে। তবে সিরিজের সময়সূচি, ভেন্যুতে কিছু পরিবর্তন আসতে পারে। এটা অনেকটাই নিশ্চিত যে, ভারতের মতোই ঢাকার বাইরে খেলতে নাও যেতে পারে অস্ট্রেলিয়া।

বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকার বাইরে হয়তো খেলবে না অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্টটা চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। দুটি টেস্ট অস্ট্রেলিয়া দল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেই খেলতে পারে। শেষ পর্যন্ত দুটি টেস্টই হোম অব ক্রিকেট মিরপুরে অনুষ্ঠিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নিরাপত্তা বিষয়ে অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করতে বিসিবি দুই টেস্টই মিরপুরে আয়োজনের প্রস্তাব দিতে পারে।

এদিকে বাংলাদেশ সফর চালিয়ে যেতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবির এক কর্মকর্তা রোববার রাতে জানালেন, আগামীকাল (সোমবার) মিটিংগুলো শেষ হোক। আশা করি আগামীকালই সব ঠিক হয়ে যাবে।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিকিউরিটি ম্যানেজার শন ক্যারল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ কর্তাদের সঙ্গেও মিটিং করবেন। সেই মিটিংয়ের পরই অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে বলে আশা করছেন বিসিবির ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ