1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুক্তিযুদ্ধে জিয়া ছিলেন আইএসআই’র চর : নানক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১৫৩ Time View

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় আইএসআই এর চক্রান্তের অংশ হিসেবেই যুদ্ধে অংশ নিয়েছিলেন জিয়াউর রহমান। আইএসআই’র চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ব্যর্থ হয়েছিলেন।’

তিনি বলেন, ‘জিয়ার পদাঙ্ক অনুসরণ করেই খালেদা জিয়া আইএসআই’র কাছ থেকে টাকা নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পাকিস্তানের হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তা প্রতিহত করেছে।’

২৪ মার্চ সিলেটে মহাজোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রোববার দুপুরে সিলেট অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘১৫ আগস্টে জাতির পিতা হত্যা, ২১ আগস্ট বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এসবই আইএসআই’র এজেন্ডা। খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে আইএসআই’র এজেন্ডা বাস্তবায়নেই রাজপথে আন্দোলন করছেন।’

পদ রক্ষার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে সংসদে আসার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বানচাল করতে জামাত-বিএনপির চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করার লক্ষ্যেই ২৪ মার্চের মহাসমাবেশ।

তিনি সিলেটের মাদ্রাসা মাঠের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচারণা চালানোর জন্য যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি ও সিপিট মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হারুনুর রশীদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু সুব্রত পাল, সহ-প্রচারণা সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।

এছাড়া সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান নিজ নিজ জেলার পক্ষে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ