1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

গিনেস বুকে নাম লেখালেন ১০৫ বছর বয়সী ‘জাপানি তরুন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৮ Time View

সবচেয়ে বেশি বয়সী মানব হিসেবে ১০০ মিটার স্প্রিন্টে ট্র্যাকে নেমে জাপানিজ অ্যাথলিট হিদেকিচিadsuasudas মিয়াজাকি বুড়ো বয়সে করে ফেললেন এক নতুন রেকর্ড। শেষ বয়সে এসে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়ে ফেললেন ১০৫ বছর বয়সী এই ‘জাপানি তরুণ’।
মাত্র ৪২.২২ সেকেন্ড সময় নিয়ে তিনি অতিক্রম করলেন ১০০ মিটার দুরত্ব। ‘মেডিক্যাল মার্ভেল’ নামে খ্যাত মিয়াজাকি বলছেন, ‘আমি নিজের পারফরম্যান্সে খুশি নই। আস্তে দৌড় শুরু করায় কেঁদেও ফেলেছিলাম। হয়তো আমার বয়স বেড়ে যাচ্ছে; কিন্তু নিজেকে আমি বিগিনার হিসেবেই দেখছি। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে৷ আমার ট্রেনিং দারুণ হচ্ছে। আমি ৩৫ সেকেন্ডের রেকর্ড সেট করেছি নিজের জন্য।’
১০৫ বছর বয়সেও নিজেকে ফিট রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার শরীর নিয়ে আমি গর্বিত। ডাক্তাররা আমাকে দেখে চমকে যায়। আমার পাঁচ ফুট উচ্চতা ও ৪২ কেজি ওজন৷ শারীরিক ভাবে আমি টিপ-টপ। আমার কোনওদিন কোনও অসুখ হয়নি।’
নিজের থেকে ৭৬ বছরের ছোট উসাইন বোল্টকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ১০৫ বছর বয়সী এই ‘জাপানি তরুন’ এখন সবার কাছে শ্রদ্ধার পাত্র এবং অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ