1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

‘সমুদ্র বিজয় প্রমাণ, পররাষ্ট্রনীতি নতজানু নয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৬৪ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, পররাষ্ট্রনীতি নিয়ে বিরোধী দলের অভিযোগ সঠিক নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিভিন্ন সমাবেশে সরকারের পররাষ্ট্রনীতিকে ‘নতজানু’ বলে সমালোচনা করে আসছে বিএনপি। এ বিজয় প্রমাণ করে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতজানু নয়।”

আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই পররাষ্ট্রনীতি সফল হয়েছে বলেও মন্তব্য করেন নাসিম।

সমুদ্রসীমা নিয়ে বিরোধে বাংলাদেশের পক্ষে রায় পাওয়া উপলক্ষে সরকারিভাবে একদিনের ছুটি ঘোষণারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “মার্চ মাস বিজয়ের মাস। আমরা সমুদ্র জয় করেছি। এত বড় বিজয়ের পর একদিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করা উচিৎ।”

‘বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ