1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

কালিহাতী-ঘাটাইল থানার ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০৬ Time View

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় ঘাটাইলasdyuuasjd থানার একজন ও কালিহাতী থানার দুইজন উপপরিদর্শক (এসআই) এবং চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় তাদের প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সঞ্জয় সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

এরআগে বিকেল ৪টায় কালিহাতী থানায় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান সাংবাদিকদের জানান, তিনজন নিহতের ঘটনায় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট ও পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল-কালিহাতী এলাকাবাসী মিছিল বের করে। এ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘাটাইল উপজেলার সাতুটিয়া গ্রামের বাসিন্দা ফারুক (৩২), কালিয়া গ্রামের আলহাজের ছেলে শামীম (৩৫) ও কালিহাতী সদরের রবি দাসের ছেলে শ্যামল দাস (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

** অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার, দুই তদন্ত কমিটি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ