1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

তত্ত্বাবধায়কের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন : বিএনপিকে হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১২৮ Time View

বিরোধীদলকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে রাজপথ ছেড়ে সংসদে গিয়ে কথা বলার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, আদালতের রায় অমান্য করে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি এ নিয়ে কোনো সমাধান চান তাহলে সংসদে এসে আলোচনা করুন।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী সফল করার প্রস্তুতি নিয়ে ডাকা ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসন বিরোধীদলের সমাবেশে প্রভাব খাটিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের এমন মন্তব্যের প্রতিবাদে হানিফ বলেন, বিএনপি যেভাবে শর্তসাপেক্ষে সমাবেশ করেছে, আমরাও সেভাবে শর্ত নিয়ে সমাবেশ করেছি।

বঙ্গবন্ধু শেখ মুজিব না আসলে বাংলাদেশের জন্ম হতো না উল্লেখ করে তিনি ঢাকা মহানগরের সকল নেতাকর্মীকে এ দিনটি পালন করার আহ্বান জানান।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন, বাংলার অপর নাম শেখ মুজিবুর রহমান। ১৭ মার্চ না আসলে বাংলার পতাকা হতো না।

তিনি এ সময় মার্চে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, একইদিনে বাদ আসর মিলাদ মাহফিল; ১৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও ২৩ মার্চ বিকেল ৩টায় আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা জয় উপলক্ষে বিজয়র‌্যালি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ