1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

তাজমহলে সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

তাজমহলের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে মারা গেছেন এক জাপানি পর্যটক।aisjdasdasd
সাগর সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তাজমহলের রয়্যাল গেটে সেলফি তুলতে গিয়ে এই পর্যটক পড়ে যান।
পুলিশ জানায়, এই পর্যটক পড়ে যাওয়ার পরই মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যান। পরে তিনি হাসপাতালে মারা যান।
মোঘল সম্রাট শাহ জাহানের তৈরি তাজমহল দেখতে আসেন প্রতিদিন প্রায় ১২ হাজার পর্যটক। সম্রাট শাহ জাহান তাঁর স্ত্রীর মৃত্যুর পর এই সমাধিসৌধ তৈরি করেন।
আগ্রার পর্যটক পুলিশ জানায়, ঘটনার সময় এই জাপানি পর্যটকের সঙ্গে আরও তিন জন ছিলেন। তাদের একজনও এই একই দুর্ঘটনায় পায়ে আঘাত পান।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। গত আগস্টে স্পেনে এক লোক বার্ষিক ষাঁড়ের লড়াইয়ের সময় সেলফি তুলতে গিয়ে ষাঁড়ের শিং এর আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে মারা যায়।
রুশ সরকার এবছরের শুরুতে এক প্রচারণা শুরু করে তরুণরা যেন ঝুঁকিপূর্ণ এলাকায় সেলফি তোলার সময় সাবধানতা অবলম্বন করে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ