1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

২৫ সেপ্টেম্বর ঈদুল আজহা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

সোমবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৫ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।adas9udjisap

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করে থাকেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, “সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস গণনা শুরু হবে বুধবার। আগামী ২৫ সেপ্টেম্বর (১০ জিলকদ) শুক্রবার দেশে ঈদুলআজহা পালিত হবে।”

সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনসহ তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৪ সেপ্টেম্বর ঈদুলআজহা উদযাপিত হবে।

ঈদুলফিতরের পর ঈদুলআজহা মুসলমানদের বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা।

এবার ঈদে ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এবার ঈদে সরকারি চাকরিজীবীরা প্রকৃতপক্ষে মাত্র একদিন ছুটি ভোগ করতে পারবেন। গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ