1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির …

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৯ Time View

আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার asdasdas'পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এ বৈঠকের সভাপতিত্ব করেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করেন। এদিন তারা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে থাকেন। তবে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে সোমবার হিজরি ১৪৩৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস শুরু হবে বুধবার থেকে। ফলে আগামী ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একদিন আগে অর্থাৎ আগামী ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান আল্লাহর নামে পশু কোরবানির মাধ্যমে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ