1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে আরো এক দেশ

হুজি থেকে আইএস: বাংলাদেশে বাড়ছে জঙ্গিদের আনাগোনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কাছে খবর রয়েছে, বাংলাদেশে জঙ্গি তৎপরতা ক্রমশ ডালপালা auosdjiaksm;dlasdছড়াচ্ছে। দেশের ভিতরে জঙ্গিদের নানা গোষ্ঠী তো রয়েছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে আইএস-এর তৎপরতা। একই সঙ্গে দেশের বাইরের জঙ্গিদের বাংলাদেশে এসে আশ্রয় দেওয়ার দাবিও করা হচ্ছে৷সর্বশেষ খবর হল, থাই পুলিশ দাবি করেছে, ব্যাঙ্ককে বিস্ফোরণের মূল চক্রী ইজান চিনা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে৷ গত বৃহস্পতিবার থাই পুলিশের এক কর্তারা দাবি করেন, ‘‘বোমা হামলার আগের দিনই ইজান বাংলাদেশে পালিয়ে যায়।” ওই হামলায় ১৪ পর্যটকসহ ২০ জন নিহত হয়৷ তবে এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা বাহিনী এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি৷
সিরিয়ায় ব্রিটেনের ড্রোন হামলায় নিহত তিনজন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গির মধ্যে একজন, রহুল আমিনের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷ যদিও আমিন বড় হয়েছেন স্কটল্যান্ডে৷ অর্থাৎ তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক৷ আর বাংলাদেশি তরুণদের সরাসরি সিরিয়া গিয়ে আইএস-এ যোগ দেওয়ার খবর দিয়েছে বাংলাদেশের গোয়েন্দারাই৷ তাঁরা জানিয়েছেন, এ রকম অন্তত ৯ জন যুবকের তথ্য রয়েছে তাঁদের কাছে৷ গত বছর আইএস-এর একটি ভিডিওতে বাংলাদেশি কয়েক তরুণের সিরিয়া গিয়ে আইএস-এ যোগ দেওয়ার কথা প্রকাশ করা হয়েছিল৷
অনেক সময় আটক নারী ও শিশুদের আইএস জঙ্গিরা যৌন দাস হিসেবে ব্যবহার করে৷ সম্প্রতি আইএস-এর কবল থেকে পালিয়ে আসা ৪০ জনেরও বেশি ইয়াজিদি নারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ নারী ও শিশুদের সঙ্গে আইএস-এর এমন আচরণে নিন্দা জানিয়েছেন সবাই৷বাংলাদেশ থেকে এক তরুণীর আইএস-এ যোগ দেওয়ার জন্য বিমানে ঢাকা ছাড়ার খবরও সংবাদমাধ্যমগুলি প্রকাশ করেছে৷ তার পরিবার তাকে ফেরত আনার জন্য দূতাবাসের মাধ্যমে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
এইসব তথ্য প্রমাণ করে যে বাংলাদেশে এখন সক্রিয় আইএস৷ তারা সেখান থেকে সদস্য সংগ্রহ করছে৷ এই সদস্য সংগ্রহের কথা স্বীকারও করেছেন গত মে মাসে ঢাকায় আটক হওয়া আইএস-এর ‘বাংলাদেশের সমন্বয়কারী’ আমিনুল ইসলাম বেগ৷ সে গোয়েন্দাদের জানায়, প্রায় ২০ জন যুবক সিরিয়িায় গিয়ে আইএস-এ যোগ দিতে উদগ্রীব৷বাংলাদেশের তরুণদের কেউ কেউ নিজ উদ্যোগে আইএস-এ যোগ দিতে দেশ ছাড়ে৷ গত ফেব্রুয়ারিতে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র আশেকুর রহমানের সিরিয়ায় আইএস-এ যোগদানের খবর নিয়ে বাংলাদেশে তখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এছাড়াও গত দেড় বছরে পুলিশ বাংলাদেশে অন্তত ৩০ জনকে আইএস-এর সঙ্গে জড়িত বলে আটক করেছে৷

বিশ্বের ধনীতম ১০ কুখ্যাত জঙ্গি সংগঠন
বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত জঙ্গি গোষ্ঠী হলো আনসারুল্লাহ বাংলা টিম৷ তারা ব্লগারদের একের পর এক হত্যা করে আলোচনায় এসেছে৷ নতুন জঙ্গি সংগঠন হিসেবে নাম জানা গিয়েছে আরও দু’টি সংগঠনের৷ সংগঠন দু’টি হল হামজা ব্রিগেড এবং হিলফুল ফুজুল৷ আল কায়েদা থেকে তৈরি হওয়া সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন আইএস৷ সাদ্দাম পরবর্তী সময়ে ইরাকে এবং বাশার আল আসাদের আমলে সিরিয়ায় সুন্নিদের হতাশা থেকেই জন্ম সংগঠনটির৷
বাংলাদেশে এখন মোট ৬টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ৷ হরকাতুল জিহাদ, জেএমবি, জেএমজেবি, শাহদাৎ-ই-আল হিকমা, হিযবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিম৷ এদের মধ্যে হিজবুত তাহরি গত সপ্তাহে ঢাকায় অনলাইন সম্মেলন করেছে৷ ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষরণে বোমা হামলার মধ্য দিয়ে হরকাতুল জিহাদ বাংলাদেশের নাম আলোচনায় আসে৷ বর্তমানে কারাগারে আটক হরকাতুল নেতা মুফতি হান্নান একজন আফগান ফেরত বাংলাদেশি তালিবান৷ এই হরকাতুল জিহাদই ২০০৩ সালের ২১শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালায়৷ ২০০৪ সালের ১৭ই আগস্ট দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় জেমএবি৷ জেএমবি পাকিস্তানের লস্কর-এ-তৈবা এবং আল-কায়দার অনুগামী। ২০১৩ সালে ব্লগার হত্যার মধ্য দিয়ে আলোচনায় আসে আনসারুল্লাহ বাংলা টিম৷ এর সদস্যরা উচ্চ ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত৷ হিজবুত তাহরির সদস্যরাও তাই৷ আর সর্বশেষ বাংলাদেশের জঙ্গিদের মধ্যে দেখা যাচ্ছে আইএস ‘ট্রেন্ড’৷
সূত্র: কলকাতা 24×7

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ