1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে কর্তৃপক্ষ: এনবিআর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১৭ Time View

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একটি ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাতে বলা হয়েছে, শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।image_137912_0

বৃহস্পতিবার দুপুরে দেযা এ ঘোষণায় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। আর তা পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আলাদা করে কোনো ভ্যাট দিতে হবে না।

২০১৫-১৬ বছরের জাতীয বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগে থেকেই আন্দোলন করে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনির্ভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা ও গুলি ছোড়ে বলে অভিযোগ করা হয়। আর তাতে নতুন মাত্রা পায় এই আন্দোলন।

বৃহস্পতিবার রাজধানসহ দেশের বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। তিারা ভ্যাট ও পুলিশের হামলার প্রতিবাদে ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। রাজধানীর ধানমন্ডি, রামপুরা, শংকর, উত্তরা, মহাখালীসহ চট্টগ্রাম ও সিলেটে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছেন বিসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। তাদের প্রধান স্লোগান ছিল, ‘ভ্যাট দেব না, গুলি কর’।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে এনবিআরের ঘোষণার কথা জানা গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ