1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

‘দেশে গৃহশ্রমিকদের নির্যাতনের বিচার হয় না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৩ Time View

দেশে গত ১০ বছরে গৃহশ্রমিকদের নির্যাতনের মামলায় বিচারের কোনো নমুনা নেই বলছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সরকারের নিজ দায়িত্বে এই মামলাগুলো পরিচালনার দাবি তুলেছে সংগঠনটি।
নেটওয়ার্কের সমন্বয়কারী সৈ8saidas'য়দ সুলতান উদ্দিন আহম্মদ বলছেন, যেহেতু নির্যাতিতরা সমাজের দুর্বল শ্রেণীর। অর্থের অভাবে তাই তাদের পক্ষে মামলাগুলো পরিচালনা করা সম্ভব হয় না।
অনেক ক্ষেত্রেই বিষয়গুলোতে আপোস হয়ে যায় অথবা মামলা চাপা পড়ে যায় বলে জানিয়েছেন তিনি। তার মতে মামলাগুলো সাক্ষ্য নির্ভর না হয় আলামত নির্ভর হওয়া উচিত। কেননা, ফৌজদারি আইনের মামলায় সাক্ষ্য দেয়ার বিষয়টি প্রাধান্য পায় কিন্তু দরিদ্র গৃহশ্রমিকরা অনেক ক্ষেত্রে সাক্ষ্য দিতে বার বার আদালতে যেতে পারে না।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় পেসার শাহাদাত হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর গৃহকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষার জন্যে একটি আলাদা আইন প্রণয়নের দাবি উঠেছে।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলছেন, গৃহশ্রমিকরা তার পরিবারের থেকে বিচ্ছিন্নভাবে আর একটি পরিবারের চার দেয়ালের মধ্যে থাকে। তাদের নির্যাতনের বিষয়টি অনেকসময় জানাই যায় না।
তিনি আরও বলছেন, বাংলাদেশে গৃহশ্রম এখনো শ্রম আইনের আওতায় নেই। তাই তার কর্মপরিবেশ নিয়ে কোনো ধরনের খোঁজ-খবর রাখার কেউ নেই। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ