1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৮৩ Time View

মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের সুবিধা রাখা হয়নি। তবে এতে কর্মকর্তা-কর্মচারীরা কোনো বৈষম্যের শিকার হবেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ-সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।ausodaksl

মন্ত্রিপরিষদ-সচিব বলেন, “টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকলে যে পরিমাণ বেতন বাড়ত, নতুন এই বেতন কাঠামো অনুমোদন হওয়াতে তার চেয়েও বেশি বেতন বেড়েছে। সরকারি কর্মচারী-কর্মকর্তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না রাখার ফলে বেশি লাভবান হচ্ছেন।”

পদ্ধতিটা বৈষম্যমূলক ছিল উল্লেখ করে সচিব জানান, এর সুবিধা কিছু কিছু কর্মকর্তা পেতেন, আবার কিছু কিছু কর্মকর্তা পেতেন না। কিন্তু এবার বেতন বাড়ছে সবার জন্য। এতে কেউ বৈষম্যের শিকার হবেন না।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ২০০৯ সালে বেতন কাঠামোর পর যে কর্মকর্তা-কর্মচারীরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পেয়ে আসছেন, সেগুলো তাদের আর ফেরত দিতে হবে না।

প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য সিলেকশন গ্রেড প্রযোজ্য। সাধারণত একটি নির্দিষ্ট সময় পর কোনো কর্মকর্তা পদোন্নতি না পেলে এর বিকল্প হিসেবে তাকে আর্থিক সুবিধাদি দেয়া হয়।

আর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য টাইম স্কেল। একটি নির্দিষ্ট সময় পর পদোন্নতি না পেলে এর আওতায় আর্থিক সুবিধাদি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ