1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

দেশে সাক্ষরতার হার ৬১ শতাংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৭ Time View

দেশে এখন সাক্ষরতার হার ৬১ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।image_137484_0

রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দিবসটি উপলক্ষে ৮ সেপ্টেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা হবে।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাথমিকে উপবৃত্তিভোগী শিক্ষার্থীর সংখ্যা আরো ৫২ লাখ বাড়ানো হচ্ছে। বর্তমানে ৭৮ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পায়। শিগগিরই এটি এক কোটি ৩০ লাখে উন্নীত করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিব মেছবাহ উল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ