1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

হাঙ্গেরি রেলস্টেশনে অপেক্ষায় শ’ শ’ অভিবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মূল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনটি অভিবাসীদের জন্য বন্ধ করে দেয়ার পর শত শত অভিবাসী সেখানে অপেক্ষা করছেন। অন্যান্য ইউরোপীয় দেশে অভিবাসীদের গমন ঠেকাতেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসীদের অস্ট্রিয়া এবং জার্মানির উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনে উঠতে বাধা দেয়া হয়।asljkdaskdas
হাঙ্গেরি সরকারের একজন মুখপাত্র বলেছেন, তারা শুধুমাত্র ইইউ’র আইন অনুযায়ী কাজ করছেন।
গ্রীসের কথা উল্লেখ করে হাঙ্গেরি সরকারের এক মুখপাত্র জোলতান কোভাকস বলেন, গ্রীকরা কোন ধরনের নিবন্ধন ছাড়াই যেভাবে হাজার হাজার মানুষকে ইউরোপের কেন্দ্রে ছেড়ে দিয়েছে তা অগ্রহণযোগ্য।
হাজার হাজার মানুষ আশ্রয়ের জন্য উত্তর ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে। এদের মধ্যে অনেকেই যুদ্ধ এবং নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে। অভিবাসী সংকটের সমাধানে ইউরোপীয় দেশগুলোও বেশ কিছুদিন যাবত ব্যাপকভাবে কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিবিসির একজন সংবাদদাতা ক্রিস মরিস বলছেন, শরণার্থীদের বিষয়ে ইইউ’র নিয়ম-কানুন যে কতটা সীমাবদ্ধ, এই সংকট সেদিকেই আলোকপাত করছে।
ডাবলিন রেগুলেশন নামে পরিচিত ইইউ’র আইন অনুযায়ী, শরণার্থীরা প্রথমে যে দেশে পৌঁছাবে সেখানেই তারা আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে। কিন্তু ইটালি এবং গ্রীসের মতো দেশগুলো বলছে, অব্যাহত শরণার্থীদের চাপ তারা সামলাতে পারছে না এবং অনেক শরণার্থীও উত্তর ইউরোপে যাবার চেষ্টা করছে।
এ বছরের শুরু থেকে শুধুমাত্র গ্রীসেই প্রায় ২ লাখ ৪০ হাজার অভিবাসী এসে পৌঁছেছে বলে ধারণা করা হয়। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ