1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

সৌদি আরবে অগ্নিকান্ডে ২ জনের প্রাণহানি : আহত ১০৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ১৭৩ Time View

সৌদি আরবে একটি আবাসিক কমপ্লেক্সে আজ রবিবার অগ্নিকান্ডে কমপক্ষে দুই জনের প্রাণহানি ও ১০৫ জন আহত হয়েছে। আবাসিক কমপ্লেক্সটিতে সৌদি আরবের নামকরা তেল কোম্পানি আরামকোর কর্মচারিরা থাকতেন।jaisdhajsdalks
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, পার্শ্ববর্তী টাওয়ারগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। দমকল বাহিনী হেলিকপ্টার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিশ্বের ৭৭ দেশের ৬১ হাজারেরও বেশি কর্মী কোম্পানিতে নিয়োজিত রয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক টুইটার বার্তায় জানায়, পূর্বাঞ্চলের খোবার নগরীতে আবাসিক টাওয়ারের বেসমেন্টে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে বিভিন্ন দেশের নাগরিকের প্রাণহানি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন আলোকচিত্রে দেখা গেছে, একটি ভবনের জানালা দিয়ে কালো ধোঁয়া বেরুচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ