1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ব্রাজিল দলে ডাক পেলেন রাফিনহা ও কোটিনহো

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ১৯৩ Time View

অস্কার ও রামিরেসের স্থানে আগামী মাসে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন ফিলিপ কোটিনহো ও রাফিনহা। aiudaosdasইনজুরির কারণে চেলসির ওই দুই তারকা জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। আঞ্চলিক সফরের অংশ হিসেবে দুঙ্গা বাহিনী আগামী ৫ সেপ্টেম্বর কোস্টারিকা এবং এর ৩দিন পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে। কিন্তু এই দুই ম্যাচে থাকছেন না দুই ব্লুজ তারকা। সেই কারণেই দলে নতুন করে ডাকা হয়েছে লিভারপুলর কোটিনহো ও বার্সেলোনার রাফিনহাকে।
এর আগে দুঙ্গার বিবেচনায় প্রাথমিক দলে ছিলেন না কোটিনহো। আর দুঙ্গার এই সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্য’ হিসেবে আখ্যায়িত করেছিলেন লিভারপুল বস ব্রেন্ডন রজার্স। তবে নতুন করে ডাক পাওয়ায় এখন তিনি ক্লাব সতীর্থ রবার্তো ফারমিনহোর সাথে যোগ দিতে যাচ্ছেন। এদিকে স্পেনের অনুর্ধ্ব-১৯ দলে খেলা রাফিনহার এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে জাতীয় দলে অভিষেকের সুযোগ হয়নি। ধারনা করা হচ্ছে এবারের দলে জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নামতে পারবেন। সাম্প্রতীক সময়ে ইনজুরির কারণে ব্রাজিলের জাতীয় দল নিয়ে বেশ সমস্যায় আছেন দুঙ্গা। বুধবার ইনজুরির কারণে বার্সেলোনা ফুল-ব্যাক ছিটকে পড়ার পরে তার স্থানে ফ্যাবিনহোকে দলভূক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ