1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সোনা জেতার পরই ক্যামেরাম্যানের ধাক্কা, পড়ে গেলেন বোল্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ১৯৩ Time View

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা জিতলেন উসেইন বোল্ট৷ তবে, শুধু চ্যাম্পিয়নই হলেন না৷ একটা ছোটখাটো দুর্ঘটনার স্বীকারও হলেন জামাইকান স্পিডস্টার৷ দৌড় শেষের পর বিজয়ীর হাসি হাসতে হাসতেই পাশের alsijdoasdasdasক্যামেরাম্যনের সঙ্গে ধাক্কা৷ একেবারে পপাত ধরনীতলে! পরক্ষণেই অবশ্য উঠে পড়েন বিশ্বচ্যাম্পিয়ন স্প্রিন্টার৷ যদিও তাকে খানিকটা খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। চিত্রগ্রাহক তখনও মাটিতেই গড়াগড়ি খাচ্ছেন৷

২০০ মিটারে সোনা জেতায় উচ্ছ্বসিত ছিলেন বোল্ট। সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করছিলেন এক চিনা ক্যামেরাম্যান। তিনি ট্রলিতে করে ভিডিও করতে করতে এগিয়ে আসছিলেন। ক্যামেরার মনোনিবেশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। সোজা ট্রলিসহ বোল্টের সঙ্গে ধাক্কা খান তিনি। আর বোল্টও ধপাস করে পড়ে যান ক্যামেরাম্যানের ওপর। – সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ