1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডানি আলভেসের বদলে ব্রাজিল দলে ফ্যাবিনহো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ২১৮ Time View

রিও ডি জেনিরো: ইনজুরির কারণে আগামি মাসে ব্রাজিলের আঞ্চলিক সফর থেকে ছিটকে পড়েছেন ডানি আলভেস। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচে কুঁচকির ইনজুরিতে আক্রান্ত হন বার্সেলোনার এই রাইট ব্যাক। এই ইনজুরির কারণে প্রায় এক মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন।asidpjapsdas

গত জুনে কোপা আমেরিকার স্কোয়াডে একেবারে শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছিলেন ডানিলো। এই ডিফেন্ডারের স্থানে আলভেসকে স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু আবারো দল থেকে বাদ পড়ায় দারুণ হতাশ আলভেস। এই দু’জন ডিফেন্ডারকেই এখন মূল একাদশে ফিরে আসতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আলভেসের স্থানে ব্রাজিল দলে ডেকে পাঠানো হয়েছে মোনাকা ডিফেন্ডার ফ্যাবিনহোকে।

কোস্টা রিকা এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডানিলোর রিসার্ভ হিসেবে ফ্যাবিনহো দলে রাখা হয়েছে। এ কারণে রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন ছেড়ে সিনিয়র দলে যোগ দিয়েছেন। আগামি বছর রিও অলিম্পিককে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলের সাথে ছিলেন ফ্যাবিনহো।

গত জুনে কোপা আমেরিকার অনুশীলন ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সাও পাওলোতে বদলি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেক হয়েছিল ফ্যাবিনহো। এর কিছুদিন পরেই পোর্তো আলেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষেও তিনি খেলেছেন। ২১ বছর বয়সী এই ডিফেন্ডার কোপা আমেরিকার স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারেননি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

আগামি ৫ সেপ্টেম্বর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নিউ জার্সির হ্যারিসনের রেড বুল এরিনাতে কোস্টারিকার এবং ৯ সেপ্টেম্বর ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ