1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইনজুরিতে জাতীয় দলের বাইরে ডি মারিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ২১১ Time View

বুয়েন্স আয়ার্স: ইনজুরির কারণে আসন্ন প্রীতি ম্যাচের জন্য গঠিত আর্জেন্টাইন জাতীয় ফুটবল দল থেকে ছিটকে পড়েছেন সেন্ট জার্মেইর (পিএসজি) দুই ফুটবল তারকা এঞ্জেল ডি মারিয়া ও জাভিয়ার পাসতোরের।mnlnasldas

সেপ্টেম্বরে মেক্সিকো ও বলিভিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য জেরার্ডো মার্টিনোর প্রথমিক স্কোয়াডে থাকা এই দুই ফুটবল তারকাকে ইনজুরির কারণে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। কাফ ইনজুরির কারণে পাসতোরে এবং ফিটনেস ঘাটতিজনিত কারণে ডি মারিয়াকে জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মারিয়াকে পিএসজিতে থেকেই ফিটনেস নিয়ে কাজ করার অনুমতি দেয়া হয়েছে।

গত জুলাইয়ে ৪৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পাড়ি জমানো ডি মারিয়া ফ্রান্সের ক্লাবের হয়ে এখনো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

প্রদর্শনী ম্যাচের জন্য গঠিত আর্জেন্টিনার ২৪ সদস্যের স্কোয়াড থেকে আরো বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির ফুল ব্যাক পাবলো জাবালেটা এবং ল্যাৎসিওর মিডফিল্ডার লুকাস বিগলিয়া। এরা যথাক্রমে হাঁটু এবং কাফ ইনজুরিতে ভুগছেন।

জাতীয় দলের জন্য মার্টিনো ডেকে পাঠিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড এনজেল কোরিয়া, বেনিফিকার নিকোলাস গাইটান, সান লরেঞ্জো। ডিফেন্ডার ইমানুয়েল মাস এবং রিভার প্লাতের মার্টিয়াস ক্রানেভিটারকে।

প্রীতি ম্যাচে আগামি ৪ সেপ্টেম্বর বলিভিয়া এবং চারদিন পর মেক্সিকোর মোকাবেলা করবে আর্জেন্টিনা। -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ