1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

আরাকান আর্মি দমনে অপারেশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ২৩৪ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টিকে দমনের জন্য যে ধরনের অপারেশন দরকার, তা চালানো হবে। সেটা কমবিং (চিরুনি) অপারেশন বা যৌথ অভিযানও হতে পারে; যাতে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।uisasjd
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিজিবির আহত সদস্য জাকির হোসেনকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিজিবির অন্য সদস্যরা নিরাপদে বেজক্যাম্পে ফেরত এসেছেন।
আজ সকালে বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় জাকির হোসেন নামের এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির সদস্যরা বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির বড়কদম বিওপির নায়েক জাকির হোসেন আহত হন। এ সময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনানিবাস থেকে একটি দল ও বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের একটি দলের দুটি হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ