ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া স্বপন চন্দ্র দাস (৫৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এর আগে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) কারাগারে অসুস্থ হয়ে পড়লে স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, স্বপন চন্দ্র দাস গত ২৩ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।