1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

বিদেশিদের রাস্তা পরিস্কার অভিযানের প্রশংসায় মেয়র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ২৩৫ Time View

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানিয়েছেন, কিছু বিদেশি রাস্তায় যে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সেটি নিয়ে তার মধ্যে কোনো ধরনের অস্বস্তি নেই।iuhasidha

বিদেশিদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বিবিসি বাংলাকে বলেন, মেয়র হিসেবে এই উদ্যোগের ব্যাপারে কোন নেতিবাচক মন্তব্য তিনি করতে চান না। যিনি কাজটি করছেন, তিনি ভালোর জন্যই কাজটি করছেন।

তিনি বলেন, “আমরা সবাই যদি সচেতন হই, এদেরকে দেখে যদি আমার সচেতনতা আসে যে আমরা আমাদের জায়গা অপরিস্কার করবো না, তাহলে একটা বিরাট কাজ হবে।”

বিদেশিরা ঢাকার রাস্তা পরিস্কারে নামার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক চলছে। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকে মন্তব্য করেছেন, ঢাকার রাস্তা পরিস্কারে বিদেশিদের ঝাড়ু হাতে নামতে হচ্ছে, এর জন্য নগর কর্তৃপক্ষের জন্য লজ্জা পাওয়া উচিত।

ঢাকা শহরের অভিজাত বনানী-গুলশান এলাকায় বিদেশিদের রাস্তা পরিস্কার করার এই ছবি অনেকে ফেসবুকে শেয়ার করেছেন। তাদের উদ্যোগ অনেক ক্ষেত্রে স্থানীয়রাও যোগ দিয়েছেন।

বিবিসি বাংলার শাকিল আনোয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক স্বীকার করেন যে ঢাকা শহর পরিচ্ছন্ন রাখা নগর কর্তৃপক্ষের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বাড়াতে সামনের মাস থেকে তার প্রতিটি ওয়ার্ডে সভা করবেন।

তিনি জানান, মানুষের বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের পর তা আমিনবাজার ল্যান্ডফিল সাইটে নেয়ার আগ পর্যন্ত মাঝখানে কোথায় রাখা হবে, তার কোনো জায়গা নেই। প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজার টন বর্জ্য রাস্তার ওপরই যেখানে-সেখানে ফেলা হচ্ছে।

আনিসুল হক বলেন, “সিটি করপোরেশন শহরের বিভিন্ন জায়গায় সরকারের কাছে থেকে জমি নিয়ে ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে দুটি করে মোট ৭২টি ট্রান্সফার সেন্টার করতে যাচ্ছে। বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য প্রথমে এখানে এনে রাখা হবে, এরপর তা নিয়ে যাওয়া হবে ল্যান্ডফিল সাইটে।”

এ বছরের মধ্যে এই সেন্টারগুলো হয়ে যাবে বলে উল্লেখ করে মেয়র বলেন, “এরপর আর রাস্তায় বর্জ্য দেখা যাবে না।” –বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ