1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত

বিপিএলের বকেয়া পরিশোধ করেছে সিলেট রয়্যালস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ১৯২ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহপত্র দিয়েছে ১১ প্রতিষ্ঠান। বিপিএলের পুরোনো ছয়টি দল তো ছিলই (ফিক্সিংয়ে বাদ ঢাকা গ্ল্যাডিয়েরটস)। দিন দশেক আগেও পুরোনো দলগুলো বিপিএলের প্রতি আগ্রহ দেখায়নি। তবে ধীরে ধীরে আগের দলগুলো সক্রিয় হচ্ছে বিপিএলকে ঘিরে।

বিসিবি শর্ত দিয়েছিল, বকেয়া পরিশোধ সাপেক্ষে আগের দলগুলো বিefwafqপিএলে যুক্ত হতে পারবে। শর্ত অনুযায়ী রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে বিপিএলে তাদের বকেয়া পরিশোধ করেছিল। এবার বকেয়া পরিশোধের তালিকায় নাম লিখিয়েছে সিলেট রয়্যালস। সোমবার বিপিএলের আগের দুই আসরের বকেয়া শোধ করেছে দলটি। সিলেট রয়্যালসের চেয়ারম্যান নাফিসা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সন্ধ্যায় বিসিবিতে আসেন তিনি।

নাফিসা কামাল নতুন বার্তা ডটকমকে বলেন, “সিলেটের পেমেন্ট দিয়ে দিয়েছি। পুরো বকেয়াই দিয়েছি সিলেটের। এখন আর কোনো বাধা নেই।” দুই আসর মিলে সিলেটের বকেয়া ছিল সাড়ে ৮ কোটি টাকা।

তবে সিলেট রয়্যালস ছাড়াও অন্য ফ্র্যাঞ্চাইজের মালিকানা নিতে পারেন বলেন ইঙ্গিত দিয়েছেন নাফিসা কামাল। তিনি বলেন, “ইনশাল্লাহ নতুন ফ্র্যাঞ্চাইজ নিবো বা সিলেট নিবো সেটা পরে সিদ্ধান্ত হবে। এটা বিসিবি সিদ্ধান্ত নিবে। কোনটা দিবে। তাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ