1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

এবার বাড়ছে সোনার দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ২১৫ Time View

সাম্প্রতিককালে বাংলাদেশের বাজারে সোনার দাম কয়েক দফা কমলেও তা বেশি দিন স্থায়ী হতে পারেনি। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার আগামীকাল থেকে ভরি প্রতি সোনার দাম দেড় হাজার টাকা হারে drgfdবাড়াচ্ছেন বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা। আজ শনিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৫৮০ টাকায় বিক্রি হচ্ছিল। তা বেড়ে এখন হবে ৩ হাজার ৭১০ টাকা। আগামীকাল রবিবার থেকে নতুন দর কার্যকর হবে। প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম হবে ৪৩ হাজার ২৭৩ টাকা। শনিবার পর্যন্ত তা বিক্রি হয় ৪১ হাজার ৭৫৭ টাকায়।
এদিকে একই সাথে বাড়ছে রুপার দামও। রুপার দর প্রতি গ্রামে ৫ টাকা করে বেড়েছে। রবিবার থেকে প্রতি গ্রাম রুপা ৮৫ টাকায় বিক্রি হবে। শনিবার পর্যন্ত বিক্রি হয় ৮০ টাকায়। এ হিসাবে প্রতি ভরি রুপার দর বেড়েছে ৫৮ টাকা।
সর্বশেষ চলতি মাসের ৬ আগস্ট সোনার দর বাড়িয়েছিল বাজুস। এরপর তা কমানো হয়। তারও আগে গত বছর ধরে কয়েক দফায় কমেছিল সোনার দর। বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। অন্যান্য মানের সোনার দরও একই হারে বাড়িয়েছে বাজুস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ