1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

রাজধানীতে বাঘের ভাস্কর্য উল্টে ভ্যানচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ২৬৮ Time View

রাজধানীর কারওয়ানবাজারে সড়কদ্বীপে স্থাপিত বাঘের ভাস্কর্য উল্টে ৩৫ বছর বয়সী এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ভ্যানগাড়িটি বাঘের ভাস্কর্যের পাশে ছিল। তবে ওই ব্যক্তি ঘুমিয়ে ছিলেন, না-কি বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিলেন তা নিশ্চিত নয় পুলিশ। নিহত ভ্যান চালকের নাম ও ঠিকানাও জানাতে পারেনি পুলিশ। ufufgi
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বাঘের ভাস্কর্যটি ভিত্তি থেকে খুলে গিয়ে কাত হয়ে পাশে থাকা এক ভ্যানচালক নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ভাস্কর্যের নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৃষ্টির কারণে ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় ভাস্কর্যটি নিজের ভারে উল্টে গেছে।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে খুলে গিয়ে পড়া ভাস্কর্যের নিচে চাপা পড়া ভ্যানচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ