1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

৩০ ডলারের এন্ড্রয়েড স্মার্টফোন আনছে গুগল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৩১৭ Time View

গুগলের স্বল্পমূল্যে এন্ড্রয়েড স্মার্টফোন প্রজেক্ট ‘এন্ড্রয়েড ওয়ান’ লঞ্চ করা হয়েছিল আজ থেকে প্রায় ১ বছর আগে। কিন্তু এখন পর্যন্ত প্রকল্পটি তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি। ভারত-বাংলাদেশের মত বাজারে গ্রাহকদের নিকট এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের ১০০ ডলার মূল্যের ফোন হয়ত কিছুটা ব্যয়বহুলই মনে হয়েছে। আর তাই গুগল এখন এন্ড্রয়েড ওয়ান ফোনের দাম কমিয়ে আরেকবার চেষ্টা করে দেখতে চাচ্ছে।
ফাইনান্সিয়াল টাইমস পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে ভারতে গুগলের ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দ বলেছেন, ‘এন্dsrsgdড্রয়েড ওয়ান প্রকল্প তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি’। এজন্য তিনি ডিভাইসের দাম ১০০ ডলার হওয়াকেও দায়ী বলে মনে করেন। এছাড়া তিনি আরও বলেন, ‘ফোনগুলোর সরবরাহেও কমতি ছিল’।
এখন এন্ড্রয়েড তথা গুগল সার্চের ব্যবহারকারী বাড়ানোর উদ্দেশ্যে মাত্র ৩০ থেকে ৫০ ডলার দামের মধ্যে এন্ড্রয়েড ওয়ান হ্যান্ডসেট বাজারজাত করার কথা ভাবছে গুগল। তবে এসব ফোনের স্পেসিফিকেশন গত বছর বাজারে আসা ১০০ ডলারের এন্ড্রয়েড ওয়ান ফোনের মত একই রকম হবে কিনা তা জানায়নি কোম্পানিটি।
৩০-৫০ ডলারের এন্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বাজারে এলে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন হয়. সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ