1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

অভিনব কৌশলের আ: লীগের এক নেতাকে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ২২৭ Time View

কাউকে হত্যায় নানা কৌশলের আশ্রয় নিয়ে থাকে দুর্বৃত্তরা। ব্যবহার করে নানা অস্ত্রের। কিন্তু না, এসব অস্ত্রের ঝনঝনানি বাদ দিয়ে এবার ঠাণ্ডা মাথায় হত্যার অভিনব এক কৌশলের llnsdlfআশ্রয় নিয়েছে অজ্ঞাতরা। তারা এবার আওয়ামী লীগের এক নেতার গাড়ির চাকার নাট খুলে রেখে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তবে, ওই নেতা ও গাড়ির চালক অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

এমনই অভিনব কাণ্ড ঘটেছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের মাইক্রোবাসে। বিষয়টি তুলে ধরে তিনি রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ জানান, রোববার পুঠিয়ার বানেশ্বর কলেজে স্থানীয় আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে যান তিনি। কর্মসূচি শেষে বাগমারা যাওয়ার পথে হঠাৎ তাকে বহনকারী মাইক্রোবাসটি দুলতে থাকে। পরে চালক গাড়ি থামিয়ে নেমে দেখেন চাকাগুলোর নাট খুলে ফেলা হয়েছে।

আসাদ আরও জানান, তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ রিব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহয়ার খান জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে হত্যা চেষ্টার ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ