1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

একটু বেশি জনপ্রিয় বলেই নাকি খবরে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ২৯২ Time View

ব্যক্তিগত সম্পর্কের কারণেই খবরে তিনি৷ সব সময়৷ প্রেমকরলে তো বটেই, প্রেম ভাঙলে আরও বেশি করে আলোচনায় তিনি৷ এবার কিন্তু প্রেমিক নন, প্রেমিকার নাম তার সঙ্গে

সিনেমার জন্য তো বটেই, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত জীবনের কারণেও সব সময় আলোচনায় ক্রিস্টেন স্টুয়ার্ট৷ অভিনয় শুরু করেছিলেন খুব ছোট বয়সেই৷ তখন থেকেই পরিচয় ছিল, তথাকথিত জনপ্রিয় ছবির নয়, অন্য ধরনের ছবিতে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ তিনি৷ কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল ‘টোয়াইলাইট’-এর মতো ইয়াং-অ্যাডাল্ড গল্পেও দিব্যি মানিয়ে নিয়েছেন তিনি৷ আর তখন থেকেই তার ব্যক্তিগত জীবন চলে এলো আলোচনায়৷SDgdg

রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেম, পরে রুপার্ট স্যান্ডার্স নামের পরিচালকের সঙ্গে সম্পর্কের জেরে প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদ – অনেক ঘটনাই ঘটেছে স্টুয়ার্টের জীবনে৷ আর তার সবই সংবাদমাধ্যমের কারণে চলে এসেছে প্রকাশ্যেও৷ এত গৌরচন্দ্রিকা করার কারণ এবার তার সম্পর্কে রটল, তিনি নাকি এবার এক মহিলার সঙ্গে প্রেম করছেন৷ ভিজ্যুয়াল এফেক্ট কোঅরডিনেটর অ্যালিসিয়া কারজাইলের সঙ্গে৷ দু’জনের বেশ কিছু ছবিও পাওয়া যাচ্ছে ইন্টারনেটে৷ তবে এ সব গুঞ্জন নিয়ে এত দিন মুখ বুজেই ছিলেন স্টুয়ার্ট৷

এবার এক জনপ্রিয় পত্রিকায় মুখ খুললেন তিনি৷ তার মতে, এসবের পিছনে রয়েছে ‘টোয়াইলাইট’ সিরিজে তার বিপুল জনপ্রিয়তা৷ তার পর থেকেই নাকি তিনি কারও সঙ্গে বন্ধুত্ব করলেই রটে যায়, প্রেমের কথা৷ তার ব্যক্তিগত জীবন নাকি ওই সিরিজের পর থেকে সব সময় মিডিয়ার নজরে থাকে৷ ‘কিন্তু আমি মোটেই বাকিদের মতো নই৷ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একেবারেই ভালো লাগে না আমার৷ কিন্তু ডিজিট্যাল সময়ে সেই প্রাইভেসি কোনো ভাবেই ধরে রাখা যাচ্ছে না’, বলেছেন অভিনেত্রী৷

প্রসঙ্গত অ্যালিসিয়া কারজাইল নাকি সমকামী, এমন কথা ঘনিষ্ঠদের অনেকেই বলেন৷ তবে তার মানেই যে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন, এমন না-ও হতে পারে, বলছেন ঘনিষ্ঠরা৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ