1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

নতুন বিজ্ঞাপনে মাশরাফি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ২১৭ Time View

তারকা খ্যাতির দিক থেকে শোবিজ জগত, চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে একটা ভালো রেসই চলছে। সম্প্রতি মাঠের ক্রিকেটের অসাধারণ সাফল্য বিজ্ঞাপনের বাজারেও টাইগারদের কদর বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞাপনের বাজার মাত করছেন ক্রিকেটাররা।image_135484_0

কদিন আগেই জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। শনিবার নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মাশরাফি।বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) দুই নম্বর ফ্লোরে শনিবার বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। এটি নির্মাণ করছেন ডেট ডট প্রডাকশন হাউসের ব্যবস্থাপনা পরিচালিক গাজী শুভ্র।

বিজ্ঞাপনটিতে নড়াইল এক্সপ্রেসের সঙ্গে মডেল হয়েছেন টিভি অভিনেত্রী ঈশানা। শনিবার বিকেল পর্যন্ত বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ চলে। মাশরাফি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়বেন বলে শনিবারই দৃশ্যধারণের কাজ শেষ করা হয়। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, “চুলের কলপের বিজ্ঞাপন এটি। এতে দেখা যাবে, বিয়েবাড়িতে বেড়াতে এসেছেন মাশরাফি। তিনি এসে দেখবেন বরের কিছু চুল সাদা। তখন পণ্যটি ব্যবহারের পরামর্শ দেবেন মাশরাফি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ