1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা তাসনুভা তিশার মা হাসপাতালে, দোয়া চাইলেন অভিনেত্রী এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস, দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

১ ঘণ্টা ৪০ মিনিট পর ডিএসইতে লেনদেন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ২৯২ Time View
নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।image_135116_0

বুধবার সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ রয়েছে।

ডিএসই’র জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান নতুন বার্তা ডটকমকে বলেন, দুপুর ১২টা ১০ মিনিটে ডিএসই’র লেনদেন শুরু হয়েছে।

এদিকে লেনদেন দেরিতে শুরু হওয়ার কারণে বেলা আড়াইটার পরিবর্তে বেলা ৪টা ১০ মিনিটে লেনদেন শেষ হবে। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে স্পট মার্কেটে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।

এর আগে চলতি বছরের ২৪ ও ২৫ মে কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেনে বিঘ্ন ঘটে।

অপরদিকে, ডিএসইতে লেনদেন বন্ধ থাকলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথাসময়ে লেনদেন শুরু হয়।

উল্লেখ্য,কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুধবার সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ