1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

দর্শকদের ভালোবাসাই সলমনের জাতীয় পুরস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ২৩৬ Time View
সমালোচক থেকে সিনেপ্রেমী সবার মুখে মুখে ঘুরছে এখন একটাই কথা, সলমনের জীবনের সেরা ছবি ‘বজরঙ্গি ভাইজান’। করিনা তো আবার একধাপ এগিয়ে বললেন এই চরিত্রে jhgjঅভিনয়ের জন্য সলমনের জাতীর পুরস্কার পাওয়া উচিত। আর তার জবাবে সাল্লু বলেন, ‘দর্শকদের ভালোবাসাই তার কাছে জাতীয় পুরস্কার। সবাই জাতীয় পুরস্কারের কথা বলছে শুনে ভালো লাগছে। আমি মনে করি, আরও অনেকেই রয়েছেন যাঁরা আমার থেকেও জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। দর্শকরা এই ছবি দেখে পছন্দ করেছেন, তিন-চারবার করে দেখেছেন, এটাই আমার কাছে জাতীয় পুরস্কার’।
‘বজরঙ্গি ভাইজান’-এর সাফল্যে উচ্ছ্বসিত সলমন। তিনি বলেছেন, আশা করা হচ্ছিল যে সিনেমাটি সাফল্য পাবে, দর্শকরা প্রশংসা করবেন।ভারত-পাকিস্তান নিয়ে সিনেমা মানেই সন্ত্রাসবাদ-সেনাবাহিনী। কিন্তু দুই দেশের মানুষেরই যে একটা সাধারণ অনুভূতি রয়েছে তা কখনও দেখানো হয়নি। কখনও মানবিকতাকে দুই দেশকে নিয়ে সিনেমার বিষয়বস্তু করা হয়নি। এই সিনেমায় তাই-ই করা হয়েছে। আর দর্শকরা তা পছন্দ করেছেন।
সলমন আরও জানিয়েছেন, ‘এই সিনেমার জন্য প্রথমে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমির সলমনের কাছে ওই প্রস্তাব পাঠিয়েছিলেন’। আর এটা আমিরের উদারতা বলেও মন্তব্য করেছেন সলমন।
৩০০ কোটির পর এবার ৫০০ কোটির ঘরে ঢুকতে চলেছে ভাইজান। ইতিমধ্যে বিশ্বের বাজারে এই ছবি কালেকশন দাঁড়াল ৪৫০ কোটি টাকা।কুড়ি দিনের মাথায় দেশের বাজারে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘বজরঙ্গি ভাইজান’। আমিরের ‘পিকে’-এর পর দ্বিতীয় হিন্দি ছবি যা টপকে ফেলেছে তিনশো কোটির গণ্ডি।
পরিবার থেকে হারিয়ে যাওয়া একটি ছোট পাকিস্তানি মেয়েকে তার দেশে ফিরিয়ে দেওয়ার গল্প ‘বজরঙ্গি ভাইজান’। ছবিতে সলমনের-করিনা ছাড়াও রয়েছে নওয়াজ উদ্দিন সিদ্দিকি৷ শোনা যাচ্ছে, এবছর সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখান হবে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ