1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বাঁধন-তানভীরের অন্য এক ভূবন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ২৬২ Time View

প্রায় এক বছর আগে ‘প্রতিপক্ষ’ শিরোনামের একটি নাটকে জুটি হয়ে কাজ করেছিলেন অভিনেত্রী বাঁধন ও তানভীর। পাঁচ পর্বের নাটকটি এশিয়ান টিভিতে প্রচার হয়েছিল। আবারো edffgএই জুটি সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। ইভান রেহানের রচনা ও পরিচালনায় ‘অর্পিতার অন্য এক ভূবন’ শিরোনামের টেলিফিল্মটির গল্পে দেখা যাবে- অর্পিতা (বাঁধন) ভালোবেসেই বিয়ে করেন সায়েমকে (ইন্তেখাব দিনার)। কিন্তু বছর কয়েক যেতে না যেতেই প্রবাসী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে দেশে ফিরে আসে সে। শুরু হয় অর্পিতার ছুঁটেচলার নতুন এক জীবন। চলারপথে বন্ধু হয়ে অর্পিতার কাছে আসে সোহান (তানভীর)। এই সোহান অর্পিতার জীবনে আসার পর সবকিছুই কেমন জানি বদলে যেতে থাকে। তাহলে কী অর্পিতা সোহানকে নিয়ে নতুন কিছু ভাবছে? নাকি সায়েমের স্মৃতিময় ভালোবাসা বুকে আগলে রেখে বাকিটা জীবন কাটিয়ে দেবে। এমনি গল্প নিয়ে এগুতে থাকে  টেলিফিল্মটির গল্প। এতে বাঁধন ও তানভীর ছাড়াও আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। বাঁধন বলেন, ‘এই টেলিফিল্মটির গল্পটা খুব সুন্দর। একজন নারীর জাগরনের কথা ফুটিয়ে তোলা হয়েছে। একটি সময়ে মতামতহীন অবলা মনে করা হতো। নারীরা সেই মতামতহীন অবলা থেকে বের হয়ে আজ উচ্চ শিক্ষা নিয়ে অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সর্বত্র জায়গায় স্থান করে নিয়েছে। কিন্তু আসলেই কি আধুনিক এই নারীরা সেই মতামতহীন অবলা থেকে বেরিয়ে আসতে পেরেছে? এমন সুন্দর বিষয়টাকে টেলিফিল্মটিতে ফুটিয়ে তোলা হয়েছে।’ তানভীর বলেন, ‘বাঁধন আপুর সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। উনি অনেক হেল্পফুল একজন আর্টিস্ট। টেলিফিল্মটির গল্পটা অসাধরণ। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’ টেলিফিল্মটি চ্যানেল আইতে খুব শিগগিরই প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ